কোহলির ভিডিও দেখেই ভারতকে হারানোর মন্ত্র পেয়েছেন ম্যাকসুইনি
ভারতের মাটিতে স্পিন সামলানোর কৌশল শিখতে ইউটিউবে বিরাট কোহলি ও স্টিভ স্মিথের ব্যাটিং দেখেছেন নাথান ম্যাকসুইনি। সেই প্রস্তুতি কাজে লাগিয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দারুণ সফল হয়েছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের এই ব্যাটার। তার ব্যাটে ভর করেই পুদুচেরিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া ‘এ’।