বিশ্বকাপে চোখ রেখে ত্রিদেশীয় সিরিজ জিততে চান মোসাদ্দেক
২০১৯ সালে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজেই প্রথমবার বহুজাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই জয়ের নায়ক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ছয় বছর পর আরেকটি ত্রিদেশীয় সিরিজের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের এই অলরাউন্ডার ফিরছেন সেই স্মৃতিতে। এবারও লক্ষ্য শিরোপা জয়, তবে সেটি শুধু একটি ট্রফি জয়ের উপলক্ষ নয়; সামনে এশিয়া কাপ, বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টগুলোর আগে দলকে আত্মবিশ্বাসী করে তোলারও সুযোগ।