তানজিদের বিদায়ের পর পেশোয়ারে যোগ দিলেন ভিন্স
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইতোমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং ম্যাচ খেলার জন্যে প্রস্তুত আছেন।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমি দলে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার জেমস ভিন্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ইতোমধ্যে স্কোয়াডে যোগ দিয়েছেন এবং ম্যাচ খেলার জন্যে প্রস্তুত আছেন।
প্রথম দুই ওভারে আঁটসাঁট বোলিং করা মুস্তাফিজুর রহমান কোটার শেষ ওভারে ৩ বলে নিলেন ২ উইকেট। একটা সময় খরুচে মনে হলেও বাঁহাতি পেসার শেষটা করেছেন দারুণভাবে। পেশোয়ার জালমির বিপক্ষে ৪ ওভারে ৩০ রান খরচায় শিকার করেছেন দুইটি উইকেট। মুস্তাফিজের মতো বল হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম ও নাহিদ রানা। দুজনই নিজেদের প্রথম ওভারে এসে উইকেটের দেখা পেয়েছেন।
করাচি কিংসের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল মেন্ডিস। তার বিধ্বংসী ইনিংসে ভর করেই আগে ব্যাট করর ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করার পেশোয়ার জালমি। এরপর দলটির বোলাররা বাকি কাজ করেছেন। বিশেষ করে নাহিদ রানা ও শরিফুল ইসলাম দারুণ বোলিং করেছেন। নাহিদ ছিলেন দুর্দান্ত। তিনি একাই নেন ৩ উইকেট। পাশাপাশি শরিফুল নেন একটি উইকেট। ফলে করাচি অল আউট হয় মাত্র ৮৭ রানে। ১৫৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেশোয়ার।
হায়দরাবাদ কিংসম্যানের বিপক্ষে জয়ী অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। পেশোয়ারের হয়ে এদিন সর্বোচ্চ ৪৩ রানও বাবরের। তবুও সংবাদ সম্মেলনে বাবরকে লক্ষ্য করে করা হয় তীর্যক প্রশ্ন। বিরাট কোহলির সাথে তুলনার প্রসঙ্গ টেনে করা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কিছুটা মেজাজও হারান বাবর।
পিএসএলে অভিষেকটা ভালো হয়নি নাহিদ রানার। পেশোয়ার জালমির জার্সিতে ৩ ওভারে ৩০ রান দিয়েছেন তিনি। নিজের প্রথম ম্যাচে উইকেটও নেই এই পেসারের। বাংলাদেশের আরেক পেসার শরিফুল দুই ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবে তাদের বিবর্ণ বোলিংয়ের দিনে ইফতিখার আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে হায়দরাবাদ কিংসম্যানকে চার উইকেটে হারিয়েছে পেশোয়ার। আসরে তৃতীয় ম্যাচ খেলে এটি পেশোয়ারের দ্বিতীয় জয়। একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় তাদের।
টসের আগেই লাহোরে হানা দেয় বৃষ্টি। প্রায় ঘণ্টাখানেক পরে বৃষ্টি থামলেও ম্যাচ খেলার জন্য মাঠ উপযোগী করে তুলতে পারেননি মাঠকর্মীরা। ভেজা আউটফিল্ডের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে পেশোয়ার জালমি ও ইসলামাবাদ ইউনাইটেডের ম্যাচ।
তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক থাকাকালীন সময়ে বিস্তর সমালোচনা ছিল বাবর আজমকে ঘিরে। এখন অবশ্য আর কোনো ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক নন বাবর। জাতীয় দলে সমালোচিত হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির অধিনায়কের নেতত্বে মুগ্ধ অ্যারন হার্ডি। বাবরের অধীনে পিএসএলে খেলতে পারাটাকে নিজের জন্য বড় এক অভিজ্ঞতা বলেও দাবী করেন পেশোয়ারের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
প্রথম দুই ওভারে উইকেটশূন্য থাকলেও আঁটসাঁট বোলিং করেন রিশাদ হোসেন। নিজের তৃতীয় ওভারে এসে পাকিস্তান প্রিমিয়ার লিগের (পিএসএল) চলতি মৌসুমে এসে পেলেন প্রথম উইকেটের দেখা। ফেরান অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডিকে। তিন ওভারে প্রতিপক্ষকে আটকে রাখলেও শেষ ওভারে খরুচে বোলিং করলেন রিশাদ। সেই ওভারে দিলেন ১৮ রান। পিন্ডিজের জার্সিতে কোটার ৪ ওভারে ৩৫ রান খরচায় নিলেন মাত্র এক উইকেট।
পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের ম্যাচে যারা হারবে তারাই বিদায় নেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসর থেকে। এমন সমীকরণের ম্যাচে লাহোরের জার্সিতে অভিষেক হয় সাকিব আল হাসানের। ৬ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটিংয়ে আলো ছড়াতে পারেননি তিনি। ইনিংসের শেষের দিকে ব্যাটিংয়ে নেমে আহমেদ দানিয়ালকে স্কুপ করতে গিয়ে গোল্ডেন ডাক মেরেছেন তারকা এই অলরাউন্ডার। বোলিংয়েও দিনটা ভালো যায়নি সাকিবের।