জানা গেল শরিফুলদের ম্যাচ শুরু শেষ সময়

পিএসএল
পেশোয়ার জালমি
পেশোয়ার জালমি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

শরিফুলদের ম্যাচ শুরু শেষ সময় জানালেন ম্যাচ অফিসিয়ালসরা

বৃষ্টি থামলেও ম্যাচ কখন শুরু হবে সেটা এখনো নিশ্চিত নয়। কারণ অতি বৃষ্টির কারণে মাঠ এখনো খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। পাশাপাশি এখনো কভারে ঢেকে রাখা হয়েছে উইকেট। তবে ব্রডকাস্টাররা জানিয়েছে, অন্তত ৫ ওভার করে খেলা হতে হলে ম্যাচ শুরু হতে হবে বাংলাদেশ সময় রাত ১০ টা ১৫ মিনিটের মধ্যে। এমনটা না হলে ম্যাচটি পরিত্যক্ত হবে। ইতোমধ্যে সাড়ে ৮টা থেকে ওভার কাটা শুরু হয়েছে।

থেমেছে বৃষ্টি, খেলা শুরুর অপেক্ষায় শরিফুলরা

টসের আগে আচমকা হানা দেয় বৃষ্টি। তবে বাংলাদেশ সময় ৭ টা ৪০ মিনিটে বৃষ্টি থেমেছে। আপাতত মাঠ খেলার উপযোগী করে তুলতে কাজ করছেন মাঠকর্মীরা।

লাহোরে মুষলধারে বৃষ্টি, টস হতে দেরি

পিন্ডিজকে হারিয়ে পিএসএলের চলতি আসরের শুরুটা ভালো হয়েছে পেশোয়ার জালমির। দ্বিতীয় ম্যাচে শরিফুল ইসলাম, তানজিদ হাসান তামিম ও নাহিদ রানাদের প্রতিপক্ষ ইসলামাবাদ ইউনাইটেড। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় টস হওয়ার কথা। তবে নির্ধারিত সময়ে টস হচ্ছে না। লাহোরে মুষলধারে বৃষ্টি হওয়ায় টস হতে দেরি হচ্ছে।

আরো পড়ুন: