র্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি, পেছালেন জ্যোতি
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয়ই পেয়েছে বাংলাদেশ। ৭১ রানের জয়ের ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন মারুফা আক্তার। নতুন বলে ইন্দোনেশিয়ার দুই ওপেনারের পরীক্ষা নিয়েছেন ডানহাতি এই পেসার। পাশাপাশি কোরাজন ও রামওয়াতিকে দ্রুতই ফেরান মারুফা।