তিন ওভারে এক মেইডেনসহ ৬ রান খরচায় ২ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এমন পারফরম্যান্সে আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৩৭ নম্বরে আছেন মারুফা। এক ধাপ এগিয়ে পাকিস্তানের তুবা হাসানের সঙ্গে যৌথভাবে ৪৬ নম্বরে আছেন সুলতানা খাতুন। বাকিরা সবাই র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছেন।
ইন্দোনেশিয়ার বিপক্ষে বোলিংয়ের সুযোগ না হওয়া রিতু মনি ৯ ধাপ পিছিয়ে ৮৮ নম্বরে নেমে গেছেন। চোটের কারণে এশিয়া কাপে যেতে না পারা ফারিহা ইসলাম দুই ধাপ পিছিয়েছেন। ফাহিমা খাতুন দুই ধাপ, নাহিদা আক্তার তিন উইকেট নেওয়ার পরও দুই ধাপ পিছিয় গেছেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন রাবেয়া খান। তিন ধাপ পিছিয়ে ডানহাতি স্পিনার আছেন ২০ নম্বরে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ব্যাটে হাতে ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলেছিলেন সোবহানা মোস্তারি। এমন ইনিংসে আইসিসির টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। ডানহাতি ব্যাটার বর্তমানে ৩৯ নম্বরে আছেন।
একই ম্যাচে ১১ বলে ১০ রান করেন নিগার সুলতানা জ্যোতি। ব্যাট হাতে জ্বলে উঠতে না পারায় দুই ধাপ পিছিয়ে ২২ নম্বরে নেমে গেছেন বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনিই এখনো সবার উপরে আছেন। আগের মতোই ৪৩ নম্বরে আছেন শারমিন আক্তার সুপ্তা। শেষের দিকে ব্যাট হাতে ক্যামিও ইনিংস খেলেছিলেন স্বর্ণা আক্তার।
তিনটি চার ও একটি ছক্কায় ১৮ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস খেলে এক ধাপ এগিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের কিউনা জোসেফের সঙ্গে যৌথভাবে ৫৪ নম্বরে আছেন স্বর্ণা। ৩১ বলে ২৭ রান করেও এক ধাপ পিছিয়ে গেছেন ওপেনার দিলারা আক্তার দোলা।