‘বাংলাদেশ প্রমাণ করেছে আগের হোয়াইটওয়াশ কাকতালীয় ছিল না’
২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট খেলতে যাবার সময় আন্ডারডগ হিসেবেই খেলতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করায় পাকিস্তানও বাংলাদেশকে হাল্কাভাবে দেখার ইঙ্গিত দিচ্ছিল। সেখান থেকে পাকিস্তানকে দশ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টাইগাররা। এরপর দ্বিতীয় টেস্টে জিতে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টানা দুই জয়কে কিছুটা অবিশ্বাস্যই বলতে হবে তখনকার বিবেচনায়।