সহ-অধিনায়কত্ব হারালেও আগের পান্তকেই চান গম্ভীর
ভারতের টেস্ট দলের সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্তকে। কিছুদিন আগে পান্ত স্বেচ্ছায় ছেড়েছেন আইপিএলের দল লক্ষ্মৌ সুপার জায়ান্টসের দায়িত্বও। তবে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলেও পান্তকে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক খেলার ধরন বজায় রাখার পরামর্শ দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর। তার মতে, পান্তের মূল চ্যালেঞ্জ খেলার ধরন বদলানো নয়, বরং ম্যাচ পরিস্থিতি আরও ভালোভাবে বুঝে পান্তকে সিদ্ধান্ত নেয়ার কৌশল রপ্ত করতে হবে।