অবসরে শাপুর জাদরান
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে শাপুর জাদরান। স্বীকৃত ক্রিকেটে খেলেছেন প্রায় আড়াই বছর আগে। এবার সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের এক সময়ের এই তারকা পেসার।
দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে শাপুর জাদরান। স্বীকৃত ক্রিকেটে খেলেছেন প্রায় আড়াই বছর আগে। এবার সবধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা দিয়েছেন আফগানিস্তানের এক সময়ের এই তারকা পেসার।
পিঠের ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না মিচেল মার্শের। তাকে না পাওয়া অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা হয়ে ধরা দিয়েছে। সর্বশেষ ভারতের বিপক্ষে বোর্ডার গাভাস্কার সিরিজে ব্যাটে-বলে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন মার্শ। ৭ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে মোটে ৭৩ রান।
অনেক জটিলতার পর হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেকোনো বড় টুর্নামেন্টের আগেই উদ্বোধনী অনুষ্ঠান ও ক্যাপ্টেন্স মিট নিয়ে বড় জল্পনা-কল্পনা থাকে দর্শকদের। তবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে উদ্বোধনী অনুষ্ঠান বা ক্যাপ্টেন্স মিট কোনোটাই থাকছে না।
কদিন আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। দলে জায়গা হয়নি পেসার শরিফুল ইসলামের। বিপিএলের শুরুর দিকে মোটেই ছন্দে ছিলেন না বাঁহাতি এই পেসার। তার ফলেই চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা মেলেনি তার। চ্যাম্পিয়ন্স ট্রফি যদিও ওয়ানডে ফরম্যাটে।
পারফর্মেন্সের অভাবে জাতীয় দলে অনেকদিন ধরেই নেই নাইম শেখ। তবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেন তিনি। নাইমের রানের ধারা অব্যাহত আছে এবারের বিপিএলেও। রংপুর রাইডার্সের বিপক্ষে এই বাঁহাতি ব্যাটার তুলে নিয়েছেন বিধ্বংসী এক সেঞ্চুরি।
সিলেট স্টাইকার্সের বিপক্ষে জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে প্লে অফে নাম লেখাবে চিটাগং কিংস। এমন সমীকরণ মাথায় রেখেই সিলেটের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে চিটাগং। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৯৬ রান করে দলটি। জবাবে খেলতে নেমে ১০০ রানের বেশি করতে পারেনি সিলেট। ফলে ৯৬ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে চিটাগং। সেই সঙ্গে তৃতীয় দল হিসেবে প্লে অফেও নাম লিখিয়েছে তারা।
এবারের বিপিএলে টানা ৮ ম্যাচ জিতে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। যদিও গ্রুপ পর্বের শেষ ৪টি ম্যাচেই হেরেছে তারা। ফলে তাদের এলিমিনেটরে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। দলটির প্লে অফ নিশ্চিত করতে বড় ভূমিকা রেখেছেন অলরাউন্ডার খুশদিল শাহ।
প্রথমদিনই সেঞ্চুরি তুলে নিয়েছিলেন উসমান খাওয়াজা ও স্টিভেন স্মিথ। তাদের ব্যাটে ভর করে বড় সংগ্রহের স্বপ্ন দেখেছিল অজিরা। দুজনেই অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন। দ্বিতীয় দিন সেঞ্চুরি পেয়েছেন আরেক অজি ব্যাটার জস ইংলিস।
গ্লোবাল সুপার লিগ থেকে শিরোপা জিতে ফেরা রংপুর রাইডার্সের বিপিএলের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নিজেদের প্রথম আট ম্যাচের সবকটিতে জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করে ২০১৭ সালের চ্যাম্পিয়নরা। এমন অবস্থায় সবার জানতে চাওয়া এই রংপুরকে থামাবে কে? অথচ সেই রংপুরই যেন জিততেই ভুলে গেছে।
বিসিবির মেডিকেল বিভাগের অনুমতি না পাওয়ায় ২০২৫ বিপিএলে খেলতে পারবেন না মুশফিক হাসান, ইবাদত হোসেন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি! ড্রাফট শুরুর আগে এমন ঘোষণা দিয়েছিলেন ড্রাফট পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব আনাম। যদিও ড্রাফট থেকে ইবাদত হোসেনকে দলে নেয় ফরচুন বরিশাল।
চিটাগং কিংস ও দুর্বার রাজশাহীর জয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে খুলনা টাইগার্স। সেরা চারে যেতে হলে নিজেদের শেষ দুই ম্যাচে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের সঙ্গে জিততেই হবে তাদের। শুধু জিতলেই হবে না ব্যবধানও হতে হবে বড়। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শেষের দুটি ম্যাচকেই নক আউট হিসেবে দেখছেন মেহেদী হাসান মিরাজ। খুলনার অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যালেক্স রসের কাছে অবশ্য প্রতিটা ম্যাচই ফাইনালের মতো।
বাংলাদেশের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাসখানেক আগে ছিলেন টি-টোয়েন্টি দলের নেতৃত্বেও। অথচ বাংলাদেশ দলের অধিনায়কের জায়গায় মিলছে না বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের একাদশে। লম্বা সময় ধরে ছন্দে না থাকায় বাঁহাতি ব্যাটারের একাদশের বাইরে থাকাটা একেবারে অবিশ্বাস্য না হলেও তামিম ইকবাল জানালেন ভিন্ন কথা। বরিশালের অধিনায়ক জানিয়েছেন , শান্তর একাদশের বাইরে থাকার কারণ পারফরম্যান্স নয়।