এনপিএলে শেখ মেহেদীকে চায় সাকিবের পোখারা, অপেক্ষা এনওসির

এনপিএল
শেখ মেহেদী, ফাইল ফটো
শেখ মেহেদী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে খেলতে দেখা যেতে পারে শেখ মেহেদীকে। বাংলাদেশের স্পিন বোলিং অলরাউন্ডারকে দলে ভেড়াতে যোগাযোগ করেছে পোখারা অ্যাভেঞ্জার্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তি পত্র পেলেই এনপিএলে খেলতে যাবেন মেহেদী। বিসিবির একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে এমনটাই জানিয়েছে।

জানা গেছে, এরই মধ্যে মেহেদীকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে পোখারা। ইতোমধ্যে তার সঙ্গে যোগাযোগও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মৌখিকভাবে আলোচনা অনেকটা এগিয়ে থাকলেও বিসিবির এনওসির জন্য অপেক্ষা করতে হচ্ছে মেহেদীকে।

এদিকে একই দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক অধিনায়ককে আগেই দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। ঘরোয়া ক্রিকেটে বাজিমাত করেছেন মোহাম্মদ রুবেল। বাংলাদেশের রহস্যময় স্পিনার খেলবেন পোখারার হয়ে। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকেও চায় পোখারা।

সাকিব, রুবেল ও মেহেদীর বাইরে বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে এনপিএলে দেখা যাবে। বিরাটনগর কিংসের হয়ে খেলবেন জিসান আলম। আকবর আলী ও আরিফুল ইসলামকে দেখা যাবে কর্নালি ইয়াকসের জার্সিতে।

আগামী ২৬ অক্টোবর পর্দা উঠবে এনপিএলের। ফাইনাল হবে ২১ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে।

আরো পড়ুন: