জাতীয় দলে সুযোগ না পাওয়ার বাস্তবতা বুঝতে পারছেন বিজয়
সবশেষ কয়েক বছরে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করা ব্যাটারদের তালিকায় সবার উপরেই হয়ত থাকবেন এনামুল হক বিজয়। প্রতি বছরই ব্যাট হাতে রানের বন্যা বইয়ে দিয়েছেন তিনি। ঘরোয়াতে ভালো খেলে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্প কিংবা বাংলাদেশ ‘এ’ দলের হয়েও খেলার সুযোগ মিলেছে তাঁর। শুধু তাই নয় বেশ কয়েকবার জাতীয় দলেও খেলার সুযোগ হয়েছে ডানহাতি এই ব্যাটার।