শুভ-মার্শালের হাফ সেঞ্চুরিতে মেট্রোর সাতে সাত
জয়রথ যেন থামছেই না ঢাকা মেট্রোর। জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে চট্টগ্রামকে ১৭ রানে হারিয়ে আসরে টানা সাতটি ম্যাচ জিতল নাইম শেখের দল। শামসুর রহমান শুভ এবং মার্শাল আইয়ুবের হাফ সেঞ্চুরিতে এই জয় পেয়েছে মেট্রো।