‘বাংলাদেশকে বিশ্বাস করতে হবে আফগানিস্তান পারলে আমরাও পারব’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চেয়ে আফগানিস্তানের সম্ভাবনা বেশি! আইসিসির রিভিউতে কদিন আগে এমন মন্তব্য করেছিলেন রিকি পন্টিং। বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে গিয়ে এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন, নাজমুল হোসেন শান্তরা নক আউটে যাওয়ার মতো দল নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কাজটা যে সহজ হবে না সেটা মনে করিয়ে দিলেন হার্শা ভোগলেও। জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার অবশ্য আফগানিস্তানের কাছ থেকে অনুপ্রেরণা নিতে বলছেন।