আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ
পাঞ্জাব কিংসের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন শ্রেয়াস আইয়ার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৯৭ রান করে দল জিতিয়েছেন এই অধিনায়ক। এমন ইনিংস দেখে তাকে সব ফরম্যাটের ক্রিকেটার বলছেন সৌরভ গাঙ্গুলি।
পাঞ্জাব কিংসের হয়ে অভিষেক ম্যাচেই বাজিমাত করেছেন শ্রেয়াস আইয়ার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪২ বলে অপরাজিত ৯৭ রান করে দল জিতিয়েছেন এই অধিনায়ক। এমন ইনিংস দেখে তাকে সব ফরম্যাটের ক্রিকেটার বলছেন সৌরভ গাঙ্গুলি।
পুরো সিরিজ জুড়েই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মোহাম্মদ হারিস, উসমান খানরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও ব্যর্থ হয়েছেন তারা। জিমি নিশামের ৫ উইকেটের পাশাপাশি জ্যাকব ডাফিদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৮ রানে থামে পাকিস্তান। সহজ লক্ষ্য তাড়ায় ১০ ছক্কায় ৩৮ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেছেন টিম সেইফার্ট। ডানহাতি ব্যাটারের এমন ব্যাটিংয়ে ১০ ওভার বাকি থাকতেই ৮ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
জস বাটলারকে সঙ্গ দেয়ার পাশাপাশি ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমেই ঝড় তোলেন শেরফান রাদারফোর্ড। ১৪ ওভার শেষে গুজরাট টাইটান্সের রান ১৬৯। ম্যাচ জিততে হলে শেষ ৩৬ বলে ৭৫ রান করতে হতো তাদের। এমন সমীকরণের সময় বিজয়কুমার বৈশাখের হাতে বল তুলে দেন শ্রেয়াস আইয়ার। পেসার আর্শদীপ সিংয়ের পরামর্শে একের পর এক ওয়াইড ইয়র্কার দিতে থাকেন তিনি।
গতকাল সন্ধ্যায় গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতাল থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয়েছে তামিম ইকবালকে। হাসপাতালে তাকে দেখতে গিয়েছেন তামিমের বিপিএলের দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান। তামিমকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মোহাম্মদ সিরাজের করা শেষ ওভারে তিনটা রান করতে পারলেই আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি পেয়ে যেতেন শ্রেয়াস আইয়ার। অথচ সেই ওভারে স্ট্রাইক ই পাননি পাঞ্জাব কিংসের অধিনায়ক। পুরোটা ওভার খেলেছেন ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ১৬ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলা শশাঙ্ক সিং। প্রথম ইনিংসের খেলা শেষে ডানহাতি ব্যাটার জানিয়েছেন, আইয়ারই তাকে বলেছিলেন তার সেঞ্চুরি নিয়ে না ভাবতে।
আর্শদীপ সিংয়ের ফুলার লেংথ ডেলিভারিতে ফ্লিক করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে খেলতে চেয়েছিলেন সাই সুদর্শন। টাইমিং ভালো হলেও সীমানার কাছে থাকা শশাঙ্ক সিংকে ক্যাচ দিয়ে ফিরতে হয়েছে ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটার। সুদর্শন যখন ফেরেন ম্যাচ জিততে তখনও গুজরাট টাইটান্সের প্রয়োজন ৪৫ বলে ৯৯ রান। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে ইমপ্যাক্ট সাব হিসেবে খেলতে নেমেই ঝড় তোলেন শেরফান রাদারফোর্ড।
চান্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়ার পর প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় ফিল সিমন্সকে। প্রাথমিকভাবে তার সঙ্গে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হয়েছে মার্চের শুরুর দিকে। তবে এই ক্যারিবিয়ান কোচের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
রাজনৈতিক কারণে নিজেদের হোম ম্যাচগুলো দেশের মাটিতে খেলতে পারে না আফগানিস্তান। কখনও ভারতের দেরাদুন, লখনউ ও গ্রেটার নয়ডাতে বা কখনও সংযুক্ত আরব আমিরাতে নিজেদের ম্যাচগুলো খেলে থাকে আফগানরা। এবার আনুষ্ঠানিকভাবে ৫ বছরের জন্য আবুধাবির জায়েদ স্টেডিয়ামকে নিজের সেকেন্ড হোম বানিয়েছে আফগানিস্তান।
ক্রিকেট বিশ্বের অন্যতম আইকনিক স্টেডিয়াম ধরা হয় ব্রিসবেন স্টেডিয়ামকে। এই স্টেডিয়ামের ডাকনাম গ্যাবা। এই ঐতিহাসিক মাঠটিই ভেঙে ফেলা হবে ২০৩২ অলিম্পিকের পর। ব্রিসবেনের ভিক্টোরিয়া পার্ক এলাকায় নির্মাণ করা হবে নতুন স্টেডিয়াম।
এলিট প্যানেল আম্পায়ারদের তালিকা হালনাগাদ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নতুন তালিকায় জায়গা করে নিয়েছেন সাউথ আফ্রিকার আলাহুদিন পালেকার ও ইংল্যান্ডের অ্যালেক্স ওয়ার্ফ। এলিট প্যানেলে জায়গা হারিয়েছেন ইংল্যান্ডের মাইকেল গফ ও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন।
হার্ট অ্যাটাক করে হাসপাতালের বিছানায় তামিম ইকবাল। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে গিয়ে টসের পর অসুস্থ হয়ে পড়েন এই ওপেনার। একবার পরীক্ষা নিরীক্ষার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভর্তি করা হয় সাভারের কেপিজে হাসপাতালে।
লিটন দাস ও আজিজুল হক তামিমের হাফ সেঞ্চুরিতে বড় পুঁজির স্বপ্ন দেখলেও শেষের ব্যাটারদের ব্যর্থতায় ২৮১ রানের বেশি করতে পারেনি গুলশান ক্রিকেট ক্লাব। ভালো শুরুর পর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও গাজী ক্রিকেটার্সের হয়ে হাল ধরেন এনামুল হক বিজয়। ডিপিএলের চলমান আসরে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেয়ার সঙ্গে অপরাজিত ছিলেন ১৪৪ রানের ইনিংস খেলে। বিজয়ের সেঞ্চুরিতে ৪ উইকেটের জয় পেয়েছে গাজী ক্রিকেটার্স।