‘এর চেয়ে ভালো কল্পনাও করতে পারতাম না’, ডি ভিলিয়ার্সের উচ্ছ্বাস
লর্ডসের সবুজ গালিচা তখন সাক্ষী ইতিহাসের। সাউথ আফ্রিকা কাটিয়ে ফেলেছে ২৭ বছরের দীর্ঘ তৃষ্ণা। গ্যালারির এক কোনায় বসে আবেগে কাঁপছিলেন এবি ডি ভিলিয়ার্স। পাশে তার দুই সন্তান, যাদের চোখে তখনও হয়তো পুরোটা উপলব্ধি আসেনি, কিন্তু বাবার চোখে ছিল আনন্দের জল!