ব্যাটিং বিপর্যয়ের পর বৃষ্টিতে ড্র দিপু-রাকিবুলদের চার দিনের ম্যাচ
আগের দিনই ৫ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ ইমার্জিং দল। লিডসহ তখন মাত্র ৭০ রান। চতুর্থ দিন সকালেও ছিল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। সব মিলিয়ে ম্যাচ হারের শঙ্কা দেখা গিয়েছিল। যদিও শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে শাহাদাত হোসেন দিপুর দল।