এনসিএলের দলগুলোকে নেতৃত্ব দেবেন যারা
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) গত আসরের মতো এবারও ঢাকা মেট্রো ও রংপুর দলের নেতৃত্বে থাকছেন যথাক্রমে নাইম শেখ ও আকবর আলী। এই দুই ক্রিকেটার ছিলেন গতবারের ফাইনালে মুখোমুখি হওয়া দলের অধিনায়ক। এবারও তাদের নেতৃত্বে দল দুটি মাঠে নামবে শিরোপা পুনরুদ্ধার ও ধরে রাখার লক্ষ্যে।