আমি অধিনায়ক থাকার সময়ও স্টোকস কথা শোনেনি: রুট
বেন স্টোকসের অলরাউন্ড নৈপূণ্যে লর্ডস টেস্টে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে ইংল্যান্ড। তবে এর সঙ্গেই উঠে এসেছে স্টোকসের ‘ওয়ার্কলোড’ নিয়ে প্রশ্ন। স্টোকস শুধু একজন অলরাউন্ডার নন। তিনি ব্যাট ও বল হাতে সর্বোচ্চ অবদান রাখতে চান, সেই সঙ্গে দলের অধিনায়কের দায়িত্বও পালন করতে হচ্ছে তাকে।