বিসিবির এক পরিচালক ক্রিকফ্রেঞ্জিকয়ে এমনটা নিশ্চিত করেছেন। বার্তায় বুলবুল পরিচালকদের নিজ নিজ কমিটির কাজ আগের মতো স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি জানিয়েছেন যে, বিদেশে থাকলেও অনলাইনে সক্রিয় থাকবেন এবং প্রয়োজন হলে সহযোগিতা পাওয়া যাবে। পরিচালকদের উদ্দেশে পাঠানো বার্তায় তিনি আসন্ন পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন। বুলবুল বলেন, 'আমি শিগগিরই ফিরব।'
দেশের ক্রিকেটের ক্রান্তিলগ্নে দেশ ছাড়তে দেখা গেল বুলবুলকে। কেননা শপথ গ্রহণের মাধ্যমে আগামীকাল দেশের দায়িত্ব নেবেন নির্বাচিত নতুন সংসদ সদস্যরা। নতুন মন্ত্রীসভাও ঘোষণা করা হবে আগামীকাল।
মন্ত্রীসভার সদস্যরাও আগামীকালই শপথ নেবেন। গুঞ্জন আছে নতুন নির্বাচিত দল বিএনপি বিসিবির বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। বিসিবির বিভিন্ন অনিয়ম ও আলোচিত বিষয় নিয়ে সমালোচনা করতে দেখা গেছে বিএনপি'র নির্বাচিত এবং অনির্বাচিত বিভিন্ন সদস্যকে।