আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ক্রিকেটার
কদিন পরপরই আইপিএল থেকে ক্রিকেটারদের ছিটকে যাওয়ার খবর আসছে। এবার দুঃসংবাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির দুই ক্রিকেটার কুইন্টন ডি কক ও রাজ বাওয়া আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন।
কদিন পরপরই আইপিএল থেকে ক্রিকেটারদের ছিটকে যাওয়ার খবর আসছে। এবার দুঃসংবাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দলটির দুই ক্রিকেটার কুইন্টন ডি কক ও রাজ বাওয়া আইপিএলের এবারের আসর থেকে ছিটকে গেছেন।
মুশতাক আহমেদ বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন দুই বছর হতে চললো। এর মাঝে স্বল্প বিরতিতে ফ্র্যাঞ্চাইজি লিগ ও পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারেও (এনএইচপিসি) কাজ করেছেন কিংবদন্তি এই লেগ স্পিনার। এর আগে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিজ দেশ পাকিস্তানের জাতীয় দলের হয়ে কাজ করা এই কোচকে নিয়ে গুরুতর এক অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ফয়সাল ইকবাল। পাকিস্থান দলের ভেতরের তথ্য মুশতাক বাংলাদেশকে দিচ্ছেন বলে অভিযোগ তার।
গত চার বছরে মোট ১১ টি টেস্ট সিরিজ খেলেছে পাকিস্তান। এর মাঝে মাত্র দুইটি সিরিজে জিতেছে মাত্র বছর দশেক আগেই টেস্ট র্যান্কিংয়ের শীর্ষে থাকা দলটি। একসময় বাংলাদেশের বিপক্ষে ১৩ টেস্ট খেলে ১২ টিতেই জেতা দলটি টানা চার টেস্টে বাংলাদেশের কাছে হারের দাড়প্রান্তে এখন। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদের তাই প্রশ্ন, এরচেয়ে কত আর নিচে নামবে পাকিস্তান ক্রিকেট?
মিরপুর টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর মেহেদী হাসান মিরাজ নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি মিরাজ-তাসকিন আহমেদরাও বল হাতে অবদান রেখেছিলেন। অনেকটা একই ধারা অব্যাহত আছে সিলেট টেস্টেও। পাকিস্তান যে দুই টেস্টেই পুরো বাংলাদেশ দলের কাছে নাস্তানাবুদ হয়েছে তা মেনে নিচ্ছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।
১৫৬ রানের লিড নিয়ে বাংলাদেশ সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছিল। সেখান থেকে বাংলাদেশের লিড ৩০০ এর আশেপাশেই থাকার কথা ছিল ম্যাচের পরিস্থিতি অনুযায়ী। কিন্তু পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং আর মুশফিকুর রহিম-লিটন দাসদের দুর্দান্ত ব্যাটিংয়ে লিডকে পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছে বাংলাদেশ। প্রথম টেস্টে বাজেভাবে হারের পরেও দ্বিতীয় টেস্টে পাকিস্তানের এমন পারফরম্যান্সে বেশ বিরক্ত সাবেক ক্রিকেটার কামরান আকমল। পাকিস্তানের ক্রিকেটারদের কোনো নিবেদনই চোখে পড়েনি সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের।
পাকিস্তানের বিপক্ষে ১৩৭ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। এদিন পাকিস্তানকে ৪৩৭ লক্ষ্য ছুড়ে দিয়েছে স্বাগতিকরা। এরপর বাংলাদেশ দুই ওভার বোলিং করলেও পাকিস্তানের কোনো উইকেট ফেলতে পারেনি টাইগাররা। শেষ বিকেলে আর ফিল্ডিংয়ে নামেননি মুশফিক। তবে দিনের খেলা শেষে ঠিকই সতীর্থদের সঙ্গে বুক মিলিয়েছেন তিনি।
সিলেট টেস্টে পাকিস্তানকে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। একমাত্র বৃষ্টিই পারে এই ম্যাচ ড্র করতে। না হলে এই ম্যাচে নিশ্চিতভাবেই জয় পাচ্ছে দুই দলের কেউ। আপাতত বাংলাদেশই নিঃসন্দেহে এগিয়ে আছে সিলেট টেস্টে। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে বাংলাদেশের বিশাল সংগ্রহ নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। সিলেট টেস্ট জিততে হলে পাকিস্তানকে তাই গড়তে হবে ইতিহাস। শুধু ইতিহাস গড়াই নয়, উপমহাদেশের মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে ৪৩৭ রান করে জেতাটা অসম্ভবের প্রায় কাছাকাছি। তার ওপর বাংলাদেশের কাছে টানা তিন টেস্ট হেরে মানসিকভাবেও বিপর্যস্ত থাকার কথা পাকিস্তানের। তবে, এখনই হাল ছেড়ে দিতে রাজি নন পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুল। উইকেট এখনও ব্যাটারদের পক্ষে থাকায় ইতিহাস গড়ে জেতার স্বপ্ন দেখছেন সাবেক এই পেসার।
বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির বোর্ডও সাকিবকে ফেরাতে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছিল। তবে বুলবুলের বোর্ডকে সরিয়ে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তামিম ইকবালকে অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে। তার নেতৃত্বেই চলছে বোর্ড। ইশরাক হোসেন জানিয়েছেন সাকিব-মাশরাফি যারা আছেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে সেগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা আছে বলে মনে করেন না তিনি।
দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। আগামী ১৭ জুলাই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ২০২৪ সালের দুই ফাইনালিস্ট জাফনা ও গল। ২০২৪ সালের পর এবারই প্রথম মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্ট।
মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৩৯০ রান। ফলে সফরকারীদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩৭ রান। টেস্ট ইতিহাসে এর চেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড মাত্র একবারই দেখা গেছে।
আইপিএলের এবারের মৌসুমে দারুণ শুরু করেও খেই হারিয়েছে রাজস্থান রয়্যালস। টপ অর্ডার থেকে রান এলেও বারবারই মিডল অর্ডারের ব্যর্থতায় পিছিয়ে পড়ছে তারা। সাথে বোলিংয়েও ধারাবাহিক নয় রাজস্থানের। শেষ পাঁচ ম্যাচে মাত্র এক জয় নিয়ে নিজেদের প্লে অফে ওঠার সম্ভাবনা নিজেরাই কঠিন করে তুলেছে তারা। দলের এমন পারফরম্যান্সে ক্ষোভ লুকাতে পারেননি অধিনায়ক রিয়ান পরাগ। শেষ কয়েক ম্যাচে এভাবে খেলার পর নিজদেরকে প্লে অফে ওঠার যোগ্য বলতে রাজি নন স্বয়ং রাজস্থান অধিনায়ক।