প্রথমবারের মতো ইভান্সের ৫ উইকেট, অল আউট আফগানিস্তান
একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তান দিন শেষ করেছে ব্যাটিং ব্যর্থতায়। হারারেতে সোমবার প্রথম ইনিংসে তারা অলআউট হয়েছে মাত্র ১২৭ রানে। দারুণ বোলিংয়ে আলো কেড়েছেন জিম্বাবুয়ের পেসার ব্র্যাড ইভান্স, ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন পাঁচ উইকেট।