এশিয়ান গেমসের দলে আলিস

এশিয়ান গেমস
আলিস আল ইসলাম
আলিস আল ইসলাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এশিয়ান গেমস থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বাংলাদেশের এই ক্রিকেটার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। এ কারণে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে ছিটকে যেতে হয়েছে।

বুধবার সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। সাউথ আফ্রিকায় বাংলাদেশ 'এ' দলের হয়ে সিরিজ খেলেছেন আলিস।

সেই সিরিজের পারফরম্যান্সের কারণেই সুযোগ পেয়েছেন আলিস। ২০১৯ সালে বিপিএলে অভিষেকেই হ্যাটট্রিক করে চমকে দিয়েছিলেন আলিস। তবে এত বছর পেরিয়ে গেলেও জাতীয় দলের হয়ে এখনো অভিষেক হয়নি এই রহস্য স্পিনারের।

২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন আলিস। সেবার বিপিএলে ৮ ম্যাচে ওভারপ্রতি ৭.৭১ রান দিয়ে ৯ উইকেট নিয়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে সুযোগ পান আলিস।

যদিও সিরিজ শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যেতে হয় তাকে। এবার এশিয়ান গেমস দিয়েই স্বপ্নের অভিষেক হতে যাচ্ছে এই স্পিনারের। এর আগে ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন।

এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে। বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি।

বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।'

আরো পড়ুন: