অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজ জিতল পাকিস্তান
চারটি ছক্কা ও ৮টি চারে ৪০ বলে ৭৬ রানের ইনিংস খেলে পাকিস্তানকে পথ দেখালেন সালমান আলী আঘা। পাকিস্তানের অধিনায়কের পাশাপাশি হাফ সেঞ্চুরি পেলেন উসমান খানও। শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে স্বাগতিকদের দুইশ ছুঁইছুঁই পুঁজি এনে দিলেন শাদাব খান। প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও দাপট দেখালেন স্পিনাররা। স্পিন জাদুতে তিনটি করে উইকেট নিলেন শাদাব ও আবরার আহমেদ। উসমান তারিকের ঝুলিতেও গেছে দুইটি। স্পিনারদের দাপুটে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ১০৮ রানে থামিয়ে ৯০ রানের জয় পেয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বড় জয় এটি। টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।