পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ মোহাম্মদ ইউসুফ
২০২৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের নির্বাচক কমিটির দায়িত্ব ছাড়লেও পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারের ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন মোহাম্মদ ইউসুফ। কয়েক মাসের ব্যবধানে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পেলেন তিনি। নিউজিল্যান্ড সফরে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন ইউসুফ।