আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চান লায়ন
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
টেস্টে অস্ট্রেলিয়াকে আরেকটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) শিরোপা জেতাতে চান নাথান লায়ন। আর তাই এখনই অবসর নিয়ে ভাবছেন না ৩৭ বছর বয়সী এই স্পিনার।
পাঁচ মাস পর হেডিংলি টেস্ট দিয়ে ভারতের জার্সিতে ফিরেছেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের আগে তিনি সর্বশেষ খেলেছিলেন জানুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে। সেই ম্যাচেই পিঠে চোট পান এই পেসার।
বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রামে অপরাজিত সেঞ্চুরির পর সাত ইনিংস পেরিয়ে অবশেষে আরেকটি তিন অঙ্কের দেখা পেলেন উইয়ান মুল্ডার। বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে বিশাল লিড নিয়েছে সাউথ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা করে ৩৬৯ রান। এর সঙ্গে প্রথম ইনিংসের ১৬৭ রানের লিড মিলে জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৩৭।
চাপের মুখে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্রিকেটবিশ্বে আলাদা এক উপাধি পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাকে ডাকা হত ‘ক্যাপ্টেন কুল’। এবার নিজের সেই জনপ্রিয় ডাকনামকে আনুষ্ঠানিকভাবে নিজের ট্রেডমার্ক বানিয়ে ফেললেন ধোনি।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতে জসপ্রিত বুমরাহকে পাবে না ভারত, সেটা আগে থেকেই জানা। তাকে খেলানো হতে পারে তিনটি টেস্টে। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টেই এই পেসার খেলবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বছর চারেক পর গত সপ্তাহেই প্রথম শ্রেণির ক্রিকেটে ফেরেন জফরা আর্চার। সাসেক্সের হয়ে এক ম্যাচ খেলার পর জাতীয় দলেও ফেরানো হয়েছে ডানহাতি পেসারকে। ৫২ মাস পর ইংল্যান্ডের টেস্ট দলে ফিরলেও একাদশে জায়গায় হয়নি আর্চারের। তারকা পেসারকে ছাড়াই এজবাস্টনে দ্বিতীয় টেস্ট খেলতে নামছে ইংল্যান্ড।
হেডিংলিতে প্রথম ইনিংসে ২ উইকেট নিলেও দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য ছিলেন মোহাম্মদ সিরাজ। সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের ব্যাটারদের জন্য ‘হুমকি’ হয়ে উঠতে পারেননি ডানহাতি এই পেসার। শুরুটা ভালো না হলেও আশিষ নেহরা বিশ্বাস করেন, ইংল্যান্ড সফরে ২৫-৩০ উইকেট পেতে পারেন সিরাজ। জসপ্রিত বুমরাহর বাইরে সিরাজের উপরই বাজি ধরছেন ভারতের সাবেক এই পেসার।
সাউথ আফ্রিকার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সময় চোটে পড়েছিলেন স্টিভ স্মিথ। আঙুলের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ছিলেন না ডানহাতি এই ব্যাটার। সেই চোট কাটিয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরতে যাচ্ছেন স্মিথ। এমনটা ইঙ্গিত দিয়েছেন তিনি নিজেই।
পাকিস্তান পুরুষ দলের লাল বলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আজহার মাহমুদের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই দায়িত্বে থাকবেন তিনি। ২০২৬ সালের এপ্রিলে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় দলের নেটে দেখা গেল হারপ্রীত ব্রারকে। বাঁহাতি এই স্পিনারকে আমন্ত্রণ জানিয়েছেন অধিনায়ক শুভমান গিল। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে নজর কাড়ার পর এবার জাতীয় দলের প্রস্তুতি শিবিরে নেট বোলার হিসেবে সুযোগ পেলেন ব্রার।
সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন ঋষভ পান্ত। ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলি টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। জানা গেছে, পান্তের সাম্প্রতিক ব্যাটিং ফর্মের পেছনে ছয় মাস আগের এক সিদ্ধান্তের বড় ভূমিকা আছে। সুনীল গাভাস্কারের মুখে তিনবার 'স্টুপিড' শোনার পরই নিজেকে বদলে ফেলেন পান্ত।
পেসার কোডি ইউসুফের সঙ্গে উইয়ান মুল্ডারও জিম্বাবুয়ের ব্যাটারদের ভোগালেন। দুই পেসার মিলে নিয়েছেন সাত উইকেট। অধিনায়ক ও স্পিনার কেশভ মহারাজ নিয়েছেন তিনটি। সাউথ আফ্রিকার তিন বোলারের সামনে শন উইলিয়ামস ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। বাঁহাতি ব্যাটারের ১৩৭ রানের ইনিংসের পরও জিম্বাবুয়ে অল আউট হয়েছে মাত্র ২৫১ রানে। শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৪৯ রান তুলেছে সাউথ আফ্রিকা। ২১৬ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামবে সফরকারীরা।