আইপিএলে ৭৪ ম্যাচের বদলে ৯৪ ম্যাচ করার ভাবনা
আইপিএল চলাকালীনই ভবিষ্যৎ মৌসুম নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছে আয়োজক মহল। প্রতিযোগিতাটিকে আরও বড় আকারে নিয়ে যাওয়ার চিন্তা করা হচ্ছে। বর্তমানে মোট ম্যাচ সংখ্যা ৭৪ হলেও, তা বাড়িয়ে ৯৪ করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে দলের সংখ্যাও বাড়তে পারে বলে ইঙ্গিত মিলেছে।