‘ভারতকে হারানোর চেয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা গুরুত্বপূর্ণ’
‘আসল কাজটা শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ই নয়, আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে দুবাইয়ের ম্যাচে হারাতেও হবে।’ পাকিস্তানের ক্রিকেটারদের উদ্দেশ্য করে এমনটা বলেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের পেসার নাসিম শাহ অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিমত পোষণ করে পুরো টুর্নামেন্টে মনোযোগ দেয়ার কথা জানিয়েছিলেন। সালমান আলী আঘাও মনে করেন, ভারতকে হারানোর চেয়ে তাদের কাছে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতাই গুরুত্বপূর্ণ।