আইপিএলে ধারাভাষ্য দেবেন দল না পাওয়া উইলিয়ামসন
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় কেন উইলিয়ামসনকে। তবে তিনিই এবারের আইপিএলে কোনো দল পাননি। তবে নতুন ভূমিকায় আইপিএলে যুক্ত হচ্ছেন এই ক্রিকেটার।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় কেন উইলিয়ামসনকে। তবে তিনিই এবারের আইপিএলে কোনো দল পাননি। তবে নতুন ভূমিকায় আইপিএলে যুক্ত হচ্ছেন এই ক্রিকেটার।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না মোহাম্মদ সিরাজ। এরপর জসপ্রিত বুমরাহ যখন ছিটকে গেলেন অনেকেই ভেবেছিলেন সিরাজকে ভারতীয় দলে ডাকা হবে। তবে তার পরিবর্তে দলে নেয়া হয় স্পিনার বরুণ চক্রবর্তীকে। সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতে না পেরে হতাশ হয়েছিলেন ঠিকই। তবে পারফরম্যান্স দিয়েই জবাব দিতে চান তিনি।
দারুণ পারফরম্যান্সের পরও ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি মোহাম্মদ সিরাজের। তার জায়গায় দুবাইয়ের বিমান ধরেছিলেন হার্শিত রানা। দলে জায়গা না পেয়ে অবশ্য নিজের বোলিং দক্ষতায় আরও নজর দেন সিরাজ। শুধুমাত্র পারফরম্যান্সেই নজর দিতে চান এই পেসার।
২০০৯ সাল থেকে ২০২১—১৩ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন ক্রিস গেইল। ১৪২ ম্যাচে ৩৯.৭২ গড়ে ৪ হাজার ৯৬৫ রান করেছেন তিনি। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ৩৫৭ ছক্কার মালিক ওয়েস্ট ইন্ডিজের মারকুটে এই ব্যাটার। দুইয়ে থাকা ভারতের রোহিত শর্মার ছক্কার সংখ্যা ২৮০টি।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। বল হাতে বিশ্বের সেরা সেরা ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দেন তিনি। তাকে খেলা চ্যালেঞ্জ মানলেও এই ইংলিশ ব্যাটার মনে করেন, বুমরাহকে নিয়ে এখন আর আগের মতো বিস্ময় নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে লালা ব্যবহারের অনুমতি চেয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে অনুরোধ করেছিলেন মোহাম্মদ শামি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না নিলেও ডানহাতি পেসারের চাওয়ায় আইপিএলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিসিসিআই। আইপিএলের ১০ দলের অধিনায়ক ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
২০০২, ২০১৩ সালের পর ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল ভারত। অসাধারণ এই সাফল্যের পুরস্কার হিসেবে দলকে ৫৮ কোটি রুপি (৮১ কোটি ৬৯ লাখ টাকা) বোনাস দেয়ার ঘোষণা দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
গত এক দশক ধরেই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা ৪ নম্বরের একজন প্রসিদ্ধ ব্যাটার। এই জায়গায় ঋষভ পান্ত থেকে শুরু করে শ্রেয়াস আইয়ার বা লোকেশ রাহুল। প্রত্যেকেই খেলেছেন। কেউই দলের ত্রাতা হয়ে উঠতে পারেননি। তবে এই জায়গায় গত কিছুদিন ধরে আশা দেখাচ্ছেন আইয়ার।
টেস্ট ক্যারিয়ারে দুবার ইংল্যান্ড সফরে গিয়েছেন ঋষভ পান্ত। দুবারের সফরে দুটি হাফ সেঞ্চুরি এবং দুটি সেঞ্চুরি করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবুও ভারতীয় দলের আগামী ইংল্যান্ড সফরে পান্তকে সতর্ক হতে বলছেন সৌরভ গাঙ্গুলি। ভারতের সাবেক অধিনায়কের মতে, ইংল্যান্ডে ত্রাস সৃষ্টি করতে হলে পেসারদের সুইং সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে পান্তকে।
মেগা নিলামের আগেই দিল্লি ছেড়েছেন ঋষভ পান্ত। ফলে দিল্লি এবার নতুন অধিনায়কের অধীনে খেলবে সেটা অনুমেয়ই ছিল। হয়েছেও তাই। দলটির অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে অক্ষর প্যাটেলকে। এবার আইপিএল শুরুর আগে আরেকটি বড় চমক নিয়ে হাজির হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির সহ অধিনায়ক হিসেবে ফাফ ডু প্লেসির নাম ঘোষণা করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই অবসর নেবেন বিরাট কোহলি ও রোহিত শর্মা! এমন আশঙ্কা করা হলেও নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতলেও অবসরের ঘোষণা দেননি তাদের দুজনের কেউই। কদিন আগে রোহিত নিশ্চিত করেছেন তিনি এখনই অবসর নিচ্ছেন না। অধিনায়কের মতো এখনই অবসর না নিয়ে উল্টো খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে রাখলেন কোহলি।
আরও একটি ফাইনাল, আরও একটি জয়। আইপিএল ফাইনাল মানেই মুম্বাই ইন্ডিয়ান্সের জয়জয়কার। সেটা পুরুষ হোক বা নারী, ফাইনালে উঠে মুম্বাই ফ্র্যাঞ্চাইজি হেরেছে তা কমই হয়েছে। এবার মেয়েদের ফাইনালে আরও একবার শিরোপা জিতল মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।