অ্যাশেজ শেষ কামিন্সের, অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও
চলতি অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। অ্যাডিলেড টেস্টের পর অস্ট্রেলিয়া অধিনায়ক যে ইঙ্গিত দিয়েছিলেন, সেটিই এবার নিশ্চিত হলো। কামিন্সের স্ট্রেস সমস্যার কারণে তাকে নিয়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের ঝুঁকি নিতে রাজি নয় অস্ট্রেলিয়ার নির্বাচক ও মেডিক্যাল টিম। ফলে মেলবোর্ন বক্সিং ডে টেস্টসহ সিরিজের বাকি ম্যাচগুলোতে তাকে আর দেখা যাবে না।