বিতর্ককে সঙ্গী করে পর্দা উঠছে বিপিএলের
চা–বাগানে ঘেরা স্টেডিয়াম ঢোকার আগে মেইন রাস্তার সঙ্গে টিকেট কাউন্টার। টিকেট প্রত্যাশীদের ভিড় দেখলেই আন্দাজ করা যায় সিলেটে ক্রিকেটের আমেজ শুরু হচ্ছে। বিপিএলের আগামী আসরের সব টিকেট বিক্রি হচ্ছে অনলাইনে। স্বাভাবিকভাবেই লাক্কাতুরা স্টেডিয়ামের টিকেট কাউন্টারে ভিড় নেই। বিপিএলের আমেজটাও যেন খানিকটা ভাটা পড়েছে। টুর্নামেন্টের আমেজ বাড়াতে বিসিবিও বিশেষ কিছু করেনি। টুর্নামেন্ট শুরুর আগেও স্টেডিয়ামে ঢোকার ফটকে নেই বিপিএলের কোন ব্যানার কিংবা ফেস্টুন।