বিসিএলের ৪ দলের স্কোয়াড ঘোষণা, আছেন বিজয়-মোসাদ্দেকরা
চলতি মাসের শেষদিকে শুরু হওয়া কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ। বিসিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজশাহী ও বগুড়ায়। তবে ফাইনাল হওয়ার কথা ঢাকায়।
চলতি মাসের শেষদিকে শুরু হওয়া কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণ। বিসিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে রাজশাহী ও বগুড়ায়। তবে ফাইনাল হওয়ার কথা ঢাকায়।
কদিন আগেই শারীরিক শিক্ষা কেন্দ্র মাঠের উন্নয়ন কাজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে ২ কোটি অনুদান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিসিবি সেই অনুদান হস্তান্তর করেছেন গত ১০ ফেব্রুয়ারি। সেদিন উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।
২০২৪ সালে যাত্রা শুরু করা গ্লোবাল সুপার লিগ (জিএসএল) এবার গড়াচ্ছে তৃতীয় আসরে। প্রথম দুই আসরের পর চলতি বছরও টুর্নামেন্টটি মাঠে নামছে নির্ধারিত সূচি অনুযায়ী। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা শেষে কুয়েত থেকে শ্রীলঙ্কার বিমান ধরার কথা ছিল আমিনুল ইসলাম বুলবুল। তবে আইসিসির আমন্ত্রণ উপেক্ষা করে কুয়েত থেকে বাংলাদেশে ফিরছেন বিসিবি সভাপতি। বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে যাচ্ছেন না বুলবুল। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।
ম্যাচ জিততে শেষ ওভারে শ্রীলঙ্কা ‘এ’ দলের প্রয়োজন ছিল ১৩ রান। অধিনায়ক ফাহিমা খাতুন নিজের হাতে বল তুলে নিলেন। দুইটা ডাবলের সঙ্গে একটি ওয়াইড, প্রথম তিন বলে ডানহাতি লেগ স্পিনার দেন ৫ রান। শেষ তিন বলে যখন ৮ রান প্রয়োজন তখন চেতনা ভিমুক্তিকে ফেরান ফাহিমা। শেষ দুই বলে ৩ রানের বেশি নিতে পারেননি মিথালি বান্দারা ও ইশান্থি নিমান্থিকা। সানজিদা আক্তার মেঘলা, ফাহিমা ও লতা মণ্ডলের দুর্দান্ত বোলিংয়ে ৪ রানের জয়ে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স শুরু করেছে বাংলাদেশের মেয়েরা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ শেষ হয়েছে। দেশে সাধারণ মানুষের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন। মিরপুরে নিজের মূল্যবান ভোটটি দিয়েছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলামও।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ চলছে। দেশে সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও নিজ নিজ এলাকায় ভোট দিয়েছেন। এদিন গণমাধ্যমের সঙ্গে আলাপকালে প্রায় সবাই নিজেদের একই প্রত্যাশার কথা জানিয়েছেন। যেই নির্বাচিত হোক না কেন দেশের ক্রিকেটের উন্নয়নে যেন অবদান রাখেন সেটাই চাওয়া তাদের।
গত নভেম্বরে অচিরেই নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের আশ্বাস দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিপিএলের নিলামের দিন দেওয়া সেই আশ্বাস রেখেছেন বিসিবি সভাপতি। আগামী এপ্রিলে প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিয়েছেন মহসিন নাকভি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জানান, এই সিদ্ধান্তের লক্ষ্য ছিল শুধুমাত্র বাংলাদেশের জন্য ‘সম্মান’ আদায় করা।
প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম। পাকিস্তানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগের নিলামের জন্য নিবন্ধন করেছিলেন ৯২০ ক্রিকেটার। তাদের মধ্যে বাংলাদেশের ৫৩ ক্রিকেটার নাম দিয়েছিলেন। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্য থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। ভিত্তিমূল্য ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি হলেও তারকা লেগ স্পিনারকে পেতে লড়াই করে রাওয়ালপিন্ডি ও করাচি কিংস।
ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পরও নিজেদের সিদ্ধান্ত থেকে একটুও সরে আসেনি বাংলাদেশ। নিজেদের অবস্থানে অনড় থেকে আসিফ নজরুল নিশ্চিত করেছিলেন, নিরাপত্তা ঝুঁকি থাকায় বাংলাদেশ সরকারই লিটন দাসদের ভারতে পাঠাচ্ছে না। তবে প্রায় তিন সপ্তাহের ব্যবধানে বিশ্বকাপ বয়কট ইস্যুতে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানালেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেটাররা মিলে সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের। থাইল্যান্ডের ব্যাংককে হতে যাওয়া টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।