বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু। এর আগে তিনি একই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে চলতি বছরের জুলাই-আগষ্টে আয়ারল্যান্ড সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে লজিস্টিক ও আর্থিক সীমাবদ্ধতার কারণে সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।
দুনিয়ার তারকা সব ক্রিকেটারের সঙ্গে টাকার ঝনঝনানিতে সবাইকে ছাড়িয়ে ভারতের আইপিএল। তবে খেলোয়াড়দের কল্যাণ ও অধিকার রক্ষায় খানিকটা পিছিয়ে দুনিয়ার অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগটি। ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন’ (ডব্লিউসিএ) রিপোর্ট অনুযায়ী, খেলোয়াড়দের কল্যাণ ও অধিকার রক্ষার র্যাঙ্কিংয়ে সবার উপরে ইংল্যান্ডের দ্য হান্ড্রেড। সেই তালিকায় ভারতের আইপিএল আছে তিনে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহণ এখন সরকারি অনুমতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্তে এসেছে বোর্ড।
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। সুপার এইট থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। ব্যাটে-বলে পারফর্ম করতে না পারায় পাকিস্তানের ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়তে হয়েছে। এরপর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছে পাকিস্তান।
কদিন আগেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন শরিফুল ইসলাম। পেশাওয়ার জালমির হয়ে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তারকা পেসার। শরিফুলের পর পিএসএলে দল পেলেন তানজিদ হাসান তামিমও। বাঁহাতি ওপেনারও খেলবেন পেশাওয়ারের হয়ে। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন তানজিদ নিজেই।
রাজনৈতিক জটিলতায় জাতীয় দলে নেই সাকিব আল হাসান। দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম ওয়ানডে থেকে নিয়েছেন অবসর। সাকিব, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় লিটন দাসকে ফেরানো হয় মিডল অর্ডারের ভাবনায়। মোহাম্মদ আশরাফুল মনে করেন, সাকিবদের জায়গায় লিটনের ওয়ানডে দলে থিতু হওয়া গুরুত্বপূর্ণ।
তিন ম্যাচে পাঁচ উইকেট পেলেও মিতব্যয়ী বোলিংয়ে পুরো সিরিজ জুড়ে দুর্দান্ত ছিলেন মেহেদী হাসান মিরাজ। এমন পারফরম্যান্সের পর আইসিসির র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের অধিনায়ক। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন ডানহাতি এই স্পিনার। ৯ ধাপ এগোনো মিরাজ বর্তমানে আছেন সাত নম্বরে। সাপ্তাহিক হালনাগাদে এমন তথ্যই প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিরাপত্তার ঝুঁকি থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ। ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনুরোধ করলেও রাজি হয়নি আইসিসি। শুধু নিরাপত্তা শঙ্কা ছিল নাকি কারও ‘ব্যক্তিগত উদ্দেশ্য’ হাসিলের জন্য বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায়নি, বিষয়টি তদন্ত করে দেখবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আমিনুল হক নিশ্চিত করেছেন, বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হবে।
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে সালমান আলী আঘার বিতর্কিত রানআউট নিয়ে ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনা চলছে। এই রান আউট নিয়ে ক্রিকেটের সর্বোচ্চ আইন সংরক্ষণকারী সংস্থা এমসিসি (মেরিলিবন ক্রিকেট ক্লাব) মন্তব্য করেছে। তারা জানিয়েছে যে, এই আউট খেলাধুলার নিয়ম অনুসারে সম্পূর্ণভাবে সঠিক ছিল। তবে পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ দল ‘ক্রিকেটের স্পিরিটের প্রতি সম্মান’ দেখিয়ে আপিল প্রত্যাহার করতে পারত।
বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে। এনএসসির উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি। পাশাপাশি সরকারি হস্তক্ষেপের জেরে আইসিসির নিষেধাজ্ঞাও আসতে পারে, এমন ইঙ্গিত করে এনএসসিকে সতর্ক করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তবে আমিনুল হক জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইসিসির সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
আইসিসির আসর ও এসিসির টুর্নামেন্টে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ নারী দলকে খেলতে দেখা যায় নিয়মিতই। তবে এখনও পর্যন্ত কোনো দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়নি। এবার সেই আক্ষেপ ঘুচতে যাচ্ছে। আগামি এপ্রিলেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে লঙ্কানরা।