জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি
জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৮২ রানের লিড বাংলাদেশ পেরিয়ে গেছে তৃতীয় দিনের দুপুরে। মুমিনুল হকের হাফ সেঞ্চুরির না পাওয়ার আক্ষেপের দিনে নাজমুল হোসেন শান্তর ব্যাটে বাংলাদেশের লিড একশ ছাড়িয়েছে। সফরকারীদের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে ১১২ রানে। তবে ৪ উইকেট হারানো স্বাগতিকদের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি।