১২ রানের লিড নিয়ে ২৬৮ রানে অল আউট সোহানরা
এনামুল হক বিজয়, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়রা ব্যর্থ হলেও দ্বিতীয় দিনের পুরোটা সময় বাংলাদেশ ‘এ’ দলকে টেনেছিলেন নুরুল হাসান সোহান। বাংলাদেশের অধিনায়কের ১০৭ রানের দুর্দান্ত ইনিংসের পরও দ্বিতীয় দিন শেষে ৭ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। হাতে দুই উইকেট থাকলেও তৃতীয় দিন সকালে ১৯ রানের বেশি যোগ করতে পারেননি হাসান মুরাদ, আনামুল হকরা।