আপাতত ওয়ানডে খেলার আগ্রহ নেই ডেভিডের
২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে অস্ট্রেলিয়ার দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টইনিসের অবসরের পর সাদা বলের দলে তৈরি হয়েছে বেশ কিছু শূন্যতা, বিশেষ করে ফিনিশারের ভূমিকায়। সেই জায়গায় টিম ডেভিডের নাম উচ্চারণ করা হলেও এই মারকুটে ব্যাটার আপাতত ওয়ানডে ক্রিকেটে ফিরতে আগ্রহী নন।