তাসমানিয়ার বর্ষসেরা বিগ ব্যাশ প্লেয়ারের তালিকায় মনোনয়ন পেলেন রিশাদ

বিগ ব্যাশ
রিশাদ হোসেনের উইকেট উদযাপন, ফাইল ফটো
রিশাদ হোসেনের উইকেট উদযাপন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২০২৫-২৬ মৌসুমের পারফরম্যান্সের স্বীকৃতি দিতে বার্ষিক পুরস্কার আয়োজন করতে যাচ্ছে ক্রিকেট তাসমানিয়া। আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হবে এই আয়োজন, যেখানে বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের সম্মাননা জানানো হবে। মৌসুমজুড়ে পারফরম্যান্সের ভিত্তিতে দেয়া হবে একাধিক পুরস্কার।

এই আয়োজনের অন্যতম আকর্ষণ ‘বিগ ব্যাশ’ প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার। এবারের মনোনয়ন তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশ খেলতে গিয়ে প্রথম মৌসুমেই নজর কেড়েছেন তিনি।

হারিকেন্সের হয়ে খেলতে নেমে পুরো মৌসুমে ১৫টি উইকেট নিয়েছেন রিশাদ, যা ছিল দলের মধ্যে সর্বোচ্চ। প্রথমবার এই প্রতিযোগিতায় অংশ নিয়েই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে তাকে।

ইনিংসের শুরুতেই রিশাদকে বোলিংয়ে আনা হতো, মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। স্ট্রাইকার্সের বিপক্ষে ২৬ রান খরচায় তিন উইকেটে ছিল তার সেরা বোলিং।

রিশাদের পাশাপাশি এই পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান এলিস ও ক্রিস জর্ডান। ব্যাট ও বল হাতে পারফরম্যান্সের কারণে নিখিল, ধারাবাহিক বোলিংয়ের জন্য এলিস এবং গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেওয়ার জন্য জর্ডান আলোচনায় আছেন।

পুরস্কারজয়ীদের নাম অনুষ্ঠান চলাকালীন সামাজিক মাধ্যমে জানানো হবে। নিজের অভিষেক মৌসুমেই এমন মনোনয়ন পাওয়া রিশাদ হোসেনের জন্য দারুণ এক স্বীকৃতি।

আরো পড়ুন: