২০২৬ সালে একশ উইকেট বানাতে চায় বিসিবি
২০০৬ সারে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটের যাত্রা শুরু হয় ফতুল্লা স্টেডিয়ামে। পরবর্তীতে একই মাঠে ভারতের বিপক্ষেও খেলেছে বাংলাদেশ। বছর কয়েক আগেও নিয়মিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। অথচ এখন সেই মাঠ পরিত্যক্ত হয়ে আছে। কয়েক বছর ধরে সেখানে খেলা নেই, স্টেডিয়ামের টয়লেট, ড্রেসিং রুম কিংবা অন্যান্য বিষয়গুলোও পড়ে আছে। কিছু জিনিস তো নষ্টও হয়েছে।