প্রথম রাউন্ডে চারটি ম্যাচ দিয়ে শুরু হবে লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট খেলবে ময়মনসিংহের বিপক্ষে। মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন রংপুরের প্রতিপক্ষ ঢাকা। খুলনায় মুখোমুখি হবে খুলনা ও বরিশাল, আর চট্টগ্রামে লড়বে চট্টগ্রাম ও রাজশাহী।
দ্বিতীয় রাউন্ড শুরু হবে ১০ অক্টোবর। সিলেটে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ঢাকা। সিলেটের আউটার মাঠে ময়মনসিংহের প্রতিপক্ষ রংপুর। মিরপুরে খুলনা খেলবে রাজশাহীর সঙ্গে। আর কক্সবাজার একাডেমি মাঠে চট্টগ্রামের মুখোমুখি হবে বরিশাল।
১৭ অক্টোবর থেকে শুরু তৃতীয় রাউন্ডে সিলেট ও রংপুরের ম্যাচ হবে চট্টগ্রামে। কক্সবাজারে মুখোমুখি হবে ময়মনসিংহ ও ঢাকা। সিলেট আউটার মাঠে খুলনা খেলবে চট্টগ্রামের বিপক্ষে। অন্য ম্যাচে রাজশাহীর প্রতিপক্ষ বরিশাল, ভেন্যু রাজশাহী।
চতুর্থ রাউন্ড শুরু ২৪ অক্টোবর। কক্সবাজারে সিলেটের বিপক্ষে খেলবে খুলনা। বগুড়ায় মুখোমুখি হবে ময়মনসিংহ ও চট্টগ্রাম। রাজশাহীতে ঢাকা খেলবে রাজশাহীর বিপক্ষে, আর সিলেট আউটার মাঠে রংপুরের প্রতিপক্ষ বরিশাল। পঞ্চম রাউন্ডে ৩১ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সিলেট-চট্টগ্রাম, ময়মনসিংহ-খুলনা, ঢাকা-বরিশাল ও রংপুর-রাজশাহী ম্যাচ হবে।
৭ নভেম্বর শুরু ষষ্ঠ রাউন্ড। বগুড়ায় সিলেট খেলবে রাজশাহীর বিপক্ষে, চট্টগ্রামে ময়মনসিংহের প্রতিপক্ষ বরিশাল। মিরপুরে ঢাকা ও খুলনা মুখোমুখি হবে, আর খুলনায় লড়বে রংপুর ও চট্টগ্রাম।
শেষ রাউন্ড শুরু হবে ১৪ নভেম্বর। খুলনায় সিলেটের বিপক্ষে খেলবে বরিশাল। মিরপুরে ময়মনসিংহের প্রতিপক্ষ রাজশাহী। রাজশাহীতে ঢাকা খেলবে চট্টগ্রামের সঙ্গে, আর সিলেটের বাইরের মাঠে মুখোমুখি হবে রংপুর ও খুলনা। ১৭ নভেম্বর শেষ হবে এই রাউন্ডের ম্যাচ, সেদিনই পর্দা নামবে এবারের জাতীয় ক্রিকেট লিগের।