কন্ডিশনের চ্যালেঞ্জ ভুলে ভালো ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলেছে হারারেতে। তবে টি-টোয়েন্টি সিরিজ হবে বুলাওয়েতে। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় জানিয়েছেন হারারের তুলনায় বুলাওয়ের আবহাওয়া ভিন্ন। এখানে বেশ ঠান্ডা। এমন চ্যালেঞ্জিং কন্ডিশনেও মানিতে নিতে চান তারা দ্রুতই।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে হার বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ দলকে। তবে হৃদয় আশাবাদী নির্দিষ্টদিনে ভালো খেললে বাংলাদেশ জিতবে। টেস্ট ও ওয়ানডে সিরিজে কী কী ভুল হয়েছে সেই ব্যাপারেও ধারণা নিয়েছে বাংলাদেশ। ভুলের সংখ্যা কমিয়ে এনে টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে আত্মবিশ্বাসী হৃদয়।

তিনি ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেন, 'আমি আগেও বলেছি, এখানে ভিন্ন কন্ডিশন এবং ভিন্ন ভেন্যু। তাই নির্দিষ্ট দিনে আমরা যদি ভালো ক্রিকেট খেলি, তবে সেটি আমাদের জন্য ভালো হবে। আমরা জানি আমাদের কী কী ভুল ছিল এবং আশা করি আমরা এই ভুলগুলো কমিয়ে এনে এই ফরম্যাটে মনোযোগ দিতে পারব।'

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের পর জিম্বাবুয়েকে টি-টোয়েন্টিতেও সমীহ করছে বাংলাদেশ। চ্যালেঞ্জ থাকলেও ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। তিনি যোগ করেন, 'ঘরের মাঠে জিম্বাবুয়ে বেশ ভালো দল। এখানে সেখানে কিছুটা চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে আমরা আমাদের শক্তির জায়গাগুলো সম্পর্কে জানি। তাই আশা করি আমরা ভুলগুলো শুধরে নিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।'

বাংলাদেশ গত কয়েকটি সিরিজ ধরেই প্রতিযোগীতামূলক উইকেটে খেলেছে ঘরের মাঠে। তবে জিম্বাবুয়ের উইকেট যেন বুঝতেই পারছে না টাইগাররা। হৃদয় জানিয়েছেন বাংলাদেশ ও জিম্বাবুয়ের কন্ডিশনে বিস্তর তফাত রয়েছে। তবে দ্রুত মানিয়ে নিতে চায় তার দল।

হৃদয় বলেন, 'কন্ডিশনে অবশ্যই অনেক বড় পার্থক্য রয়েছে। বাংলাদেশ ও জিম্বাবুয়ের উইকেটের মধ্যে তফাত আছে। এখানকার আবহাওয়া এখন বেশ ঠান্ডা। এছাড়া উইকেট ও প্রতিপক্ষ—সব মিলিয়েই এটি ভিন্ন ধরনের এক কন্ডিশন। তবে একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এই কন্ডিশনের সাথে দ্রুত মানিয়ে নেওয়াটাই সবচেয়ে জরুরি।'

আরো পড়ুন: