সাউথ আফ্রিকার বড় সংগ্রহের পর অঙ্কন-ইফতির প্রতিরোধ
সাউথ আফ্রিকা সফরে চার দিনের ম্যাচে দ্বিতীয় দিনেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। পচেফস্ট্রুমে স্বাগতিকদের বড় সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দিনের শেষে তিন উইকেটে ১৪৫ রান করেছে বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে এখনো ৩৭৪ রানে পিছিয়ে আছে সফরকারীরা।