টেনেটুনে বাংলাদেশের ‌‘একশ’ পার

নারী এশিয়া কাপ
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
এশিয়ান ক্রিকেট কাউন্সিল
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌসের ব্যাটে ভালো শুরু পাওয়ার পর বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন সোবহানা মোস্তারি। তবে বাকিদের কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ব্যাটারদের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রানের পুঁজি পেয়েছেন বাংলাদেশের মেয়েরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জুয়াইরিয়া ফেরদৌস ও দিলারা আক্তার। তবে তাদের দুজনের জুটি বড় হতে দেননি সুগান্ধিকা কুমারির। তিন চারে আক্রমণাত্বক ব্যাটিংয়ের আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি জুয়াইরিয়া। বাঁহাতি স্পিনারের বলে ক্যাচ দিয়েছেন ১০ বলে ১৬ রান করে। রানের দেখা পেয়েছেন দিলারাও।

ডানহাতি ওপেনারও ইনিংস বড় করতে পারেননি। চামুদি প্রাবোদার বলে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন তিনি। চারটি চারে ২৬ বলে ২৬ রান করেন দিলারা। চারে নেমে সুবিধা করতে পারেননি জ্যোতি। ৯ বলে ৪ রান করে কাভিশা দিলহারির বলে লেগ বিফোর উইকেট হয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

৫২ রানে ৩ উইকেট হারানোর পর স্বর্ণা ও সোবহানা মিলে বাংলাদেশকে টেনে তোলার চেষ্টা করেন। ৪১ বলে ৩৪ রানের ইনিংস খেলা সোবহানাকে ফিরিয়ে জুটি ভাঙেন চামুদি। একটু পর ফেরেন স্বর্ণাও। বাঁহাতি স্পিনারের বলে তারই হাতে ক্যাচ দিয়েছেন ৯ রান করা এই ব্যাটার। শেষের দিকে ফাহিমা ১৪ রান করলে ১১৪ রানের পুঁজি পায় বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার হয়ে চামুদি তিনটি ও সুগান্ধিকা দুইটি উইকেট পেয়েছেন।

আরো পড়ুন: