তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন ওয়াশিংটন

ইংল্যান্ড-ভারত সিরিজ
ব্যাটিংয়ের সময় চোটে পড়েন ওয়াশিংটন সুন্দর
ব্যাটিংয়ের সময় চোটে পড়েন ওয়াশিংটন সুন্দর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় বা’পায়ে চোট পেয়েছিলেন ওয়াশিংটন সুন্দর। সেই চোটে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন ভারতীয় এই অলরাউন্ডার। তবে বদলি হিসেবে এখনো নাম জানায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)।

কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে ব্যাটিং করার সময় ব্যথা পেয়েছিলেন ওয়াশিংটন। ড্রিংকস ব্রেকের সময় তার বা’পায়ে উরুতে টেপ পেঁচিয়ে দিয়েছিলেন। পরবর্তীতে ৫ বলে ২ রান করে আউট হয়ে যখন ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন তখনও খানিকটা অস্বস্তিতে দেখা গেছে। এ ছাড়া ইংল্যান্ড যখন রান তাড়া করতে নামে তখন ফিল্ডিং করতে নামেননি ওয়াশিংটন।

এমন অবস্থায় চোটের জন্য লর্ডসে হতে যাওয়া শেষ ওয়ানডে থেকে ছিটকে গেছেন ভারতীয় এই অলরাউন্ডার। ম্যাচ শেষে ব্যাটিং কোচ সিতাংশু কোতাক বলেছিলেন, ‘ওয়াশিংটন যখন মিড অফে ঠেলে দিয়ে প্রথম রানের জন্য দৌড়েছিলেন তখনই চোটে পড়েন। সে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। দেখে মনে হচ্ছে চোটটা গুরুতর।’

ভারতের দলে যখন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের মতো ফিঙ্গার স্পিনার ছিল তখন থেকেই ভবিষ্যতের জন্য ওয়াশিংটনকে প্রস্তুত করা হচ্ছিল। সিরিজের প্রথম ওয়ানতে ম্যাচ জেতানো শট খেলার পাশাপাশি হাফ সেঞ্চুরিও করেছিলেন ওয়াশিংটন। চলতি সফরের দলে ওয়াশিংটনের মতো লাইক টু লাইক বিকল্প নেই।

এদিকে দুই গুরুত্বপূর্ণ পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও নীতিশ কুমার রেড্ডি চোটে পড়েছেন। অসুস্থতার জন্য দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারেননি লোকেশ রাহুল। একাদশে সুযোগ পেয়েছিলেন ইশান কিশান। সফরকারীদের যদি ওয়াশিংটনের বোলিং প্রয়োজন না হয় সেক্ষেত্রে রাহুল ও ইশানকে একসাথে খেলাতে পারে ভারত। নয়ত কুলদীপ যাদবকে দলে ফেরানোর কথা ভাবতে হতে পারে তাদের।

আরো পড়ুন: