পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব ছাড়লেন ম্যাকডারমট

পাকিস্তান ক্রিকেট
শেন ম্যাকডারমট
শেন ম্যাকডারমট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
পাকিস্তানের ফিল্ডিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন শেন ম্যাকডারমট। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। ঠিক এক বছর আগে পাকিস্তান দলের তিন ফরম্যাটের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ম্যাকডারমট।

আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে পাকিস্তান দলের সাপোর্ট স্টাফের সদস্য হিসেবেও তার থাকার কথা ছিল। অবশ্য ম্যাকডারমটের পদত্যাগের বিষয়ে এখনও অনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ফিল্ডিং কোচ হিসেবে বেশ অভিজ্ঞ ম্যাকডারমট। তিনি বাংলাদেশ দলের সহকারী ফিল্ডিং কোচ হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন। এরপর একই মেয়াদে শ্রীলঙ্কা দলের সঙ্গেও কাজ করেন।

২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়েই পাকিস্তান দলের সঙ্গে তার যাত্রা শুরু হয়। তিনি দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ মাসরুরের স্থলাভিষিক্ত হয়ে।

জাতীয় দলে মিকি আর্থারের প্রথম মেয়াদে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ফিটনেস ও ফিল্ডিংকে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গুরুত্ব দেয়া শুরু করে পিসিবি।

সেই সময় স্টিভ রিক্সন ও পরবর্তীতে গ্রান্ট ব্র্যাডবার্ন পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নেন। এরপর গত পাঁচ বছরে বিভিন্ন সময়ে আফতাব খান, আবদুল মাজিদ ও মোহাম্মদ মাসরুর এই দায়িত্ব পালন করেছেন।

আরো পড়ুন: