ওয়ানডে থেকে অবসর হোল্ডারের

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
জেসন হোল্ডার, ফাইল ফটো
জেসন হোল্ডার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি জানিয়েছেন, হোল্ডার আর এই সংস্করণে খেলবেন না। ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই ছিল তার শেষ এক দিনের আন্তর্জাতিক ম্যাচ।

হোল্ডার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২৪ সালের আগস্টে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে। এরপর থেকে তিনি টেস্ট ক্রিকেটেও নিয়মিত ছিলেন না। তবে স্যামি জানিয়েছেন, দীর্ঘ সংস্করণের ক্রিকেটে এখনো হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের পরিকল্পনার অংশ হয়ে আছেন।

স্যামি বলেন, 'হ্যাঁ, জেসন এখনো টেস্টের পরিকল্পনার মধ্যে আছে। আমি জানি, সে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে। সে নিজের আগ্রহের কথা জানিয়েছে।'

'তবে আপনারা জানেন, সে বিভিন্ন দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও খেলে। তাই আমাদের তার খেলার সুযোগ ও দলের সঙ্গে তার অবস্থান নিয়ে আলোচনা করতে হবে। তবে এটা পরিষ্কার যে সে এখনো টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী।'

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এক দিনের ক্রিকেটে হোল্ডারের পরিসংখ্যান বেশ সমৃদ্ধ। ১৫৯ ম্যাচে তিনি নিয়েছেন ১৫৯ উইকেট। ব্যাট হাতে করেছেন দুই হাজার ২৩৭ রান, যেখানে রয়েছে ১২টি ফিফটি।

এ ছাড়া ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপসহ মোট ৮৬টি এক দিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তার অধীনে দল জিতেছে ২৪ ম্যাচে, হেরেছে ৫৪টিতে।

আরো পড়ুন: