অ্যাশেজে হেডিংলি বাদ, হতাশ স্টোকস
২০২৭ সালের অ্যাশেজ সূচি থেকে হেডিংলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেন স্টোকস। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এই সিদ্ধান্তকে ‘শামবোলিক’ বা চরম অব্যবস্থাপূর্ণ বলে মন্তব্য করেছেন। আগামী অ্যাশেজে উত্তর ইংল্যান্ডের কোনো ভেন্যু না থাকায় এরই মধ্যে খেলোয়াড়, সাবেক ক্রিকেটার ও সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।