আগামী ২৫ থেকে ২৯ জুলাই মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট এবং ২ থেকে ৬ আগস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। সিরিজের প্রথম টেস্ট হবে ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে। এটিই হবে ভেন্যুটির ইতিহাসে প্রথম টেস্ট ম্যাচ।
যা ক্যারিবীয় অঞ্চলের ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী কুইন্স পার্ক ওভালে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক ক্রিকেট ছড়িয়ে দেওয়া, দর্শক সম্পৃক্ততা বাড়ানো এবং পুরো ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেটের প্রসারে তাদের বৃহৎ পরিকল্পনার অংশ এই সিরিজ।
এর আগে চলতি মাসেই বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হেরেছে পাকিস্তান। তাই ওয়েস্ট ইন্ডিজ সফরে লাল বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি। এটি হবে ২০২১ সালের পর পাকিস্তানের প্রথম ক্যারিবীয় টেস্ট সফর। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজে টেস্ট খেলতে গিয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছিল দুই দল।
পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ সূচি:
প্রথম টেস্ট: ২৫-২৯ জুলাই — ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমি, ত্রিনিদাদ ও টোবাগো
দ্বিতীয় টেস্ট: ২-৬ আগস্ট — কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ ও টোবাগো