আয়ারল্যান্ডের হয়ে ৭৫ ওয়ানডে এবং ১৩২ টি-টোয়েন্টি খেলেছেন ডেলানি। এমন অভিজ্ঞ একজন না থাকা আইরিশদের জন্য বড় ক্ষতি। ক্রিকেট আয়ারল্যান্ডের হাই পারফরম্যান্সের ডিরেক্টর গ্রায়েম ওয়েস্ট বলেন, ‘লরার জন্য আমরা সবাই বিধ্বস্ত। আয়ারল্যান্ড মেয়েদের হয়ে খেলা ক্রিকেটারদের মধ্যে সে অন্যতম কঠিন প্রতিযোগী। আমরা প্রত্যাশা করছি সে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে।’
অ্যালিস আয়ারল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার হ্যারি টেক্টরের ছোট বোন। ২০২৪ সালে আইরিশদের হয়ে ওয়ানডেতে অভিষেক হয়েছে অ্যালিসের। এখনো পর্যন্ত ৫ ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি তার। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে অভিষেক হতে পারে ১৮ বছর বয়সী অ্যালিসের।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ২৮ মে থেকে।ক্রিকেট আয়ারল্যান্ড ওয়েমন্স সুপার টি-টোয়েন্টি সিরিজে ৬ ম্যাচে ১১৮.৪৭ স্ট্রাইক রেটে ১০৯ রান করেছেন অ্যালিস। এ ছাড়া ১৮ বছর বয়সী অলরাউন্ডার নিয়েছেন তিন উইকেট। ১৩ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হবে আয়ারল্যান্ডের, তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড।
আয়াল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড— গ্যাবি লুইস (অধিনায়ক), ওরলা প্রেন্ডারগেস্ট, আভা ক্যানিং, ক্রিস্টিনা কাল্টার রাইলি, অ্যালানা ড্যাজেল, অ্যালিস টেক্টর, জর্জিনা ডাম্পসি, অ্যামি হান্টার, আরনেলে কেলি, লুইস লিটল, অ্যামি ম্যাগুয়ার, লারা ম্যাকব্রাইড, কারা মুরে, লিয়া পল, রেবেকা স্টোকেল।
ত্রিদেশীয় সিরিজের জন্য আয়াল্যান্ডের স্কোয়াড— ওরলা প্রেন্ডারগেস্ট, আভা ক্যানিং, ক্রিস্টিনা কাল্টার রাইলি, অ্যালানা ড্যাজেল, অ্যালিস টেক্টর, জর্জিনা ডাম্পসি, অ্যামি হান্টার, আরনেলে কেলি, লুইস লিটল, অ্যামি ম্যাগুয়ার, লারা ম্যাকব্রাইড, কারা মুরে, লিয়া পল, রেবেকা স্টোকেল।