ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তান

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট
ফাইল ছবি
ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছর ঘরের মাঠে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ওয়েস্ট ইন্ডিজ। বৃহস্পতিবার (২৮ মে) তিন সিরিজের সূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট এবং নিউজিল্যান্ডের বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবীয়রা।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ২০২৬ মৌসুম। তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি এবং ‍দুইটি টেস্ট খেলবে তারা। ৩ জুন জ্যামাইকার স্যাবাইনা পার্কে হবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ৬ ও ৯ জুন। টি-টোয়েন্টি সিরিজও হবে একই ভেন্যুতে।

১১, ১৩ এবং ১৪ জুন হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৫ জুন থেকে অ্যান্টিগা অ্যান্ড বারবুডার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। একই ভেন্যুতে ৩ জুলাই থেকে মাঠে গড়াবে দ্বিতীয় ও শেষ ম্যাচ। একই মাসে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে নিউজিল্যান্ড।

১১ জুলাই থেকে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি ম্যাচগুলো হবে ১৩, ১৬, ১৯ এবং ২১ জুলাই। প্রথম তিন ওয়ানডে হবে গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে। সিরিজের শেষ দুই ম্যাচ হবে বার্বাডোজের কেনসিংটন ওভালে। নিউজিল্যান্ড থাকতেই ওয়েস্ট ইন্ডিজ যাবে পাকিস্তান।

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগের ব্রায়ান লারা একাডেমিতে ২৫ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্ট ২ আগষ্ট। সেই ম্যাচটি হবে কুইন্স পার্ক ওভালে। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টগুলো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ৮ ম্যাচের সাতটিতে হেরে পয়েন্ট টেবিলের নয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ।

আরো পড়ুন: