সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার নতুন অধিনায়ক কুশল মেন্ডিস

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
কুশল মেন্ডিস, ফাইল ফটো
কুশল মেন্ডিস, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
শ্রীলঙ্কার সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব পেলেন কুশল মেন্ডিস। ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণার সময় তাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব দেয় দেশটির ক্রিকেট বোর্ড। এর আগে দুই সংস্করণ মিলিয়ে ১৭ ম্যাচে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

এতদিন ওয়ানডে দলের নেতৃত্বে ছিলেন চারিথ আসালাঙ্কা, আর টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলেছেন দাসুন শানাকা। নতুন সিদ্ধান্তের মাধ্যমে সীমিত ওভারের দুই সংস্করণেই এখন একই অধিনায়কের ওপর আস্থা রাখল শ্রীলঙ্কা।

চোট কাটিয়ে দলে ফিরেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। উরুর পেছনের পেশিতে আঘাত পাওয়ার কারণে তিনি বিশ্বকাপ ও ভারতের ঘরোয়া প্রতিযোগিতা খেলতে পারেননি। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই দলেই জায়গা পেয়েছেন এই লেগ স্পিনার।

জাতীয় দলে ফিরেছেন ইশান মালিঙ্গাও। কাঁধের চোটের কারণে বিশ্বকাপ মিস করা এই পেসার চলতি মৌসুমে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। পাশাপাশি একদিনের দলে ফিরেছেন দুশমন্থ চামিরা। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটার লাসিথ ক্রসপুল্লে।

টেস্ট দলেও এসেছে কয়েকটি পরিবর্তন। নিশান মাদুশাঙ্কা ও রমেশ মেন্ডিস ফিরেছেন লাল বলের দলে। অভিজ্ঞ পেসার লাহিরু কুমারাও চোট কাটিয়ে দলে জায়গা পেয়েছেন। আগামী ৩ জুন শুরু হবে একদিনের সিরিজ। এরপর জুনের মাঝামাঝি হবে টি-টোয়েন্টি সিরিজ। আর মাসের শেষ দিকে মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

ওয়ানডে স্কোয়াড- পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, পবন রত্নায়েকে, কুশল মেন্ডিস (অধিনায়ক), জনিথ লিয়ানাগে, চারিত আসালাঙ্কা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), মিলান রত্নায়েক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, আসিথা ফার্নান্দো, প্রমোদ মাদুশান।

টি-টোয়েন্টি স্কোয়াড- পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা, লাসিথ ক্রুসপুল্লে, পবন রত্নায়েক, কুশল মেন্ডিস (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), দাসুন শানাকা, মিলান রত্নায়েকে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশাঙ্কা, ইশান মালিঙ্গা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা।

টেস্ট স্কোয়াড- পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, নিশান মাদুশকা, দিনেশ চান্দিমাল, পাসিন্দু সুরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস (সহ-অধিনায়ক), সোনাল দিনুশা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), মিলান রত্নায়েক, প্রভাত জয়াসুরিয়া, রমেশ মেন্ডিস, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা, ইসিথা বিজেসুন্দারা, কাসুন রাজিথা।

আরো পড়ুন: