দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি পেসার শাহীন শাহ আফ্রিদি। তার নেতৃত্বেই সাম্প্রতিক সময়ে ওয়ানডে কাঠামো সাজিয়েছে পাকিস্তান। এবারের ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ছয়জন অনভিষিক্ত ক্রিকেটার।
অনভিষিক্ত ক্রিকেটাররা হলেন আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, মুহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান ও শামিল হুসাইন। তরুণদের সুযোগ দিয়ে ভবিষ্যতের কম্বিনেশন গড়ে তোলার দিকেই নজর দিচ্ছে টিম ম্যানেজমেন্ট।
এই ছয়জনের মধ্যে আব্দুল সামাদ, মাআজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসাইন সম্প্রতি পাকিস্তান শাহীন্স দলে ছিলেন। আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে অংশ নিয়েছিলেন তারা।
৮ মার্চ ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলন শেষে ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ। তিনটিই ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরে।
পাকিস্তান স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত , মাআজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মুহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আঘা ও শামিল হুসাইন।